সিদ্ধিরগঞ্জে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৯ মে ২০১৭

সিদ্ধিরগঞ্জে এবার রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে নুরু মিয়া (৪২)। মঙ্গলবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। রেজিয়া বেগম ওই এলাকার মৃত মনসুর আলী মাতব্বরের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে নুরু মিয়াকে গ্রেফতার করেছে। তবে পুলিশ বলছে, নুরু মিয়া একজন মানসিক ভারসাম্যহীন রোগী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মুঃ সরাফতউল্লাহ জানান, রেজিয়া বেগমের দুই ছেলের মধ্যে এক ছেলে নুরু মিয়া (৪২) মানসিক ভারসাম্যহীন ও মৃগিরোগী। নুরু মিয়া মঙ্গলবার বিকেল ৩টায় মায়ের পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকে ধারালো বটি ও ছুরি দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।