রূপগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১


প্রকাশিত: ০৯:০৩ এএম, ১২ মে ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার দুপুরে উপজেলার তিনশ ফিট সড়কের ভুইয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, কাঞ্চন এলাকা থেকে সুতা ভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন (১৩-৪০৯৭) ঢাকা যাওয়ার পথে তিনশ ফিট সড়কের ভুইয়া ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়ির চাকা পাংচার হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ির ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানা যায়নি।

মীর আব্দুল আলীম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।