নারায়ণগঞ্জে পাটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৪ মে ২০১৭

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা এলাকায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রোববার সকাল সাড়ে ৭টায় আগুন লাগলে বেলা সোয়া ১১টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মামুনর রশিদ জানান, সকাল সাড়ে ৭টায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ১২ নম্বর গোউডানে আগুন লেগে দ্রুত ১৩ ও ১৫ নম্বর গোডাউনে ছড়িয়ে পড়ে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের গোডাউনগুলো বিভিন্ন পাট ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন। এ তিনটি পাটের গোডাউন সাত্তার জুট মিলের।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।