রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২১ মে ২০১৭
প্রতীকী ছবি

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ জাগু ও তাইজুল নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালানা করে একটি আমেরিকান একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিনসহ সন্ত্রাসী জাগু ও তাইজুলকে গ্রেফতকার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার নাওড়া এলাকার মৃত পাশা মিয়ার ছেলে জাগু ও তাইজুল ইসলাম বরুনা এলাকার মৃত ইয়ানুর মিয়ার ছেলে।

সন্ত্রাসী জাগুর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।