মাদক বিক্রির টাকা নিয়ে স্বামীর হাতে স্ত্রী খুন


প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৩ মে ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদক ব্যবসায়ী স্বামীর হাতে সুমনা (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার গোপালদী পৌর সভার উলুকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘাতক স্বামী জাকির হোসেনকে আটক করেছে।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ জানান, উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শুক্কুর আলীর ছেলে জাকির একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি তার দ্বিতীয় স্ত্রী সুমনার সহযোগিতায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। মাদক ব্যবসা নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো। মাদক বিক্রির টাকা নিয়ে জাকির তার স্ত্রীকে বিকেল থেকে মারধর করছিল। এক পর্যায়ে রাতে সে তার গামছা দিয়ে পেঁচিয়ে এবং বটি দিয়ে কুপিয়ে স্ত্রী সুমনাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী জাকিরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।