নারায়ণগঞ্জে ভাগিনার ঘুষিতে মামা খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগরে ভাগিনার ঘুষিতে মামা আব্দুল খালেক (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ভাগিনা রাসেলকে (২৫) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত খালেকের সঙ্গে তার ভাগিনা রাসেলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামা খালেকের সঙ্গে মঙ্গলবার রাতে ঝগড়া বাধে। এসময় ভাগিনা রাসেল খালেককে কিল-ঘুষি মারে। এক পর্যায়ে খালেক মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/এফএ/আরআইপি