বরিশালে সড়ক দুর্ঘটনায় এসআই আহত
বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয় থেকে দুই’শ কোটি টাকা নিয়ে রাজধানীর প্রধান কার্যালয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন এসআই এবং গাড়ি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর গড়িয়ারপাড় এলাকায় বরিশাল-ঢাকা মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ ব্যাংক বরিশালের ডিজিএম (ব্যাংকিং) একেএম গোলাম মাওলা জানান, ঢাকার মতিঝিল অফিসের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত দুইশ কোটি টাকা নিয়ে সকালে গাড়ি রওয়ানা দেয়। ৪০ জন স্কট নিয়ে ঠিকদারের ভাড়া করা কাভার্ডভ্যানটি গড়িয়ারপাড় অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাস ধাক্কা দেয়। এসময় এসআই তোফাজ্জল এবং গাড়ির চালক মো. মন্টু মিয়া আহত হন। পরে বেলা সোয়া ১১ দিকে ভিন্ন কাভার্ডভ্যানে করে টাকা পুলিশ প্রহরায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিমান বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফ আমীন/এসএস/আরআই