বরিশালে ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত
নগরীর গড়িয়ারপাড় এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ইট বেঝাই ট্রাক উল্টে খাদে পড়ে মনির হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মনির হোসেনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে তিনি মারা যান। মনির কাশিপুরের তিলক গ্রামের মনু মোল্লার ছেলে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় শ্রমিক মনির হোসেন আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।
সাইফ আমীন/এমজেড/আরআই