শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তারে জড়িয়ে আরিফুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুর রহমান স্থানীয় মো. সুফিয়ানের ছেলে এবং পাশের অন্য একটি পোল্ট্রি ফার্মের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে যোগিরসিট এলাকার আব্দুল পোল্ট্রি ফার্মের পরিত্যক্ত শেডে বিদ্যুতের তারে জড়িয়ে আরিফুর বিদ্যুৎস্পষ্ট হয়। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানা পুলিশের এসআই মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রত্রিয়া চলছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম