এজলাসে মোবাইল বেজে ওঠায় নারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১২ মে ২০১৫

বরিশালে আদালত চলাকালে এজলাসে দাঁড়ানো নারী আসামির মোবাইল ফোন বেজে ওঠায় তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া তিনটার দিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আনোয়ারুল হক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত নারী হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তরের চর এলাকার খলিল হাওলাদারের স্ত্রী মাহফুজা বেগম (৩০)।

নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী (পেশকার) আজিবর রহমান জানান, উত্তরের চর এলাকার বেল্লাল হাওলাদারের স্ত্রী কামরুন্নাহার চম্পার দায়ের করা যৌতুক মামলার আসামি মাহফুজা বেগম। বেল্লাল হাওলাদারও ওই মামলার আসামি।

মঙ্গলবার এ মামলার যখন সাক্ষ্যগ্রহণ চলছিলো এ সময় আসামির কাঠগোড়ায় দাঁড়ানো মাহফুজা বেগমের মোবাইল ফোন বেজে ওঠে। আদালতে উপস্থিত সকলের মনসংযোগের ব্যাঘাত ঘটে। এ কারণে বিচারক মাহফুজা বেগমকে ২ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সাইফ আমীন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।