গাজীপুরে হৃদরোগে কারাবন্দীর মৃত্যু


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০২ জুন ২০১৭

গাজীপুর জেলা কারাগারের এক বন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবুল হোসেন প্রধান (৪৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার আঞ্জাব এলাকার মৃত সামসুদ্দিন প্রধানের ছেলে।

গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান জানান, নিহত আবুল হোসেন প্রধান অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তার বুকে ব্যাথা হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। কাপাসিয়া থানায় পাওনা টাকা নিয়ে দায়ের করা একটি মামলায় আবুল হোসেন ৩১ মে থেকে গাজীপুর জেলা কারাগারেই ছিলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার সময়ই তিনি মারা যান।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।