গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন অফিসে দুর্ধর্ষ চুরি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউশন অফিসে শনিবার রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে।
গ্রামীন ফোনের গাজীপুর জেলা ডিস্ট্রিবিউটর মো. মোবারক হোসেন জানান, শনিবার রাতে কোনাবাড়ি রুনু সুপার মার্কেটের তৃতীয় তলায় গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তালা বন্ধ করে চলে যান।
রোববার সকালে অফিস খুলতে গিয়ে তারা অফিসের শাটারের তালা ভাঙা ও ভেতরে ঢুকে তারা মালামাল তছনছ দেখতে পান।
চোরেরা ভোল্টের তালা ভেঙে নগদ ৩৫ লাখ টাকা, সিম কার্ড, ক্র্যাচ কার্ড, ইন্টারনেট মডেম, রিপ্লেসমেন্ট কিট, মোবাইলসেটসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম