গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ
বরিশালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বেলা ১০ টার দিকে সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
নৌযান শ্রমিক নেতা মোসলেম সিকদারের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট একে আজাদ বলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.জাকির হোসেন আট কর্মচারীকে হয়রানিমূলকভাবে বদলি করেছেন। তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় বদলি করা হয়। বদলির প্রতিবাদে ১১ মে সমাবেশ শেষে মিছিলের ওপর হামলা করেছে নির্বাহী প্রকৌশলীর ভাড়াটে সন্ত্রাসীরা।
তিনি আরো বলেন, হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহার, নির্বাহী প্রকৌশলীর অপসারণ ও সন্ত্রাসী হামলার বিচার না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দর্জি শ্রমিক নেতা তুষার সেন, সবুজ খান, নূর হোসেন ও জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শারমিন জাহান পপি।
সাইফ আমীন/এসএস/এমএস