রাজশাহীতে শিবির সন্দেহে যুবককে গণধোলাই
রাজশাহী মহানগরীতে শিবির সন্দেহে প্রান্ত (১৬) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। প্রান্ত নগরীর বিনোদপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গনে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, আজ দুপুরে প্রান্ত রাজশাহী কলেজে অবস্থান করছিলো। এ সময় কয়েকজন ছাত্রলীগকর্মী কাছে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় প্রান্ততে আটক করে। এতে প্রান্ত তাদের উপর চওড়া হয়। পরে তাকে গণধোলাই দিয়ে বোয়ালিয়া থানায় খবর দেয়া হলে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিনি আরো জানান, প্রান্ত প্রকৃত ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই