আশুলিয়ায় প্লাস্টিক কারখানায় আগুন


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৪ মে ২০১৫

আশুলিয়ায় একটি প্লাস্টিকের বালতি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় শিল্পাঞ্চলের বড় আশুলিয়া বাজারের পাশে হরিজন প্লাস্টিক লিমিটেডে এই আগুনের সূত্রপাত হয়।

আগুনের পর থেকেই বড় আশুলিয়া বাজারসহ আশপাশের এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়েছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের তীব্রতা বেশী থাকায় সাভার, ধামরাই, টঙ্গীসহ আশপাশের স্টেশনগুলোর কাছেও ইউনিট পাঠানোর বার্তা দেয়া হয়েছে।

মামুন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।