রসিকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ মে ২০১৫

রংপুর সিটি কর্পোরেশনের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে প্রায় অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মেডিকেল পূর্ব গেট পর্যন্ত এলাকায় রাস্তার দুই পাশের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামর এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।