চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকায় শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ওই এলাকার ইকুইটি ভিলেজ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিনের স্বামী আবদুল হাকিম আবুধাবি প্রবাসী। শারমিন তাঁর দ্বিতীয় স্ত্রী। এ ঘটনার পর আবদুল হাকিমের প্রথম স্ত্রী রোজী আক্তারকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে শারমিন আক্তারকে হত্যা করা হয়েছে।
পাঁচলাইশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা রোজী আক্তার নামে একজনকে আটক করেছি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
এআরএ/পিআর