রাজশাহীতে ইয়াবাসহ যুবক আটক
রাজশাহীর গোদাগাড়ীতে ১১৪০ পিস ইয়াবাসহ জুয়েল রানা (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদরের হরমা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাবের কোম্পানি কমান্ডার আল মামুন সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ থেকে জুয়েল রানার পিছু নেয়। এরপর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় বিক্রির সময় ১১৪০ পিস ইয়াবাসহ র্যাব সদস্যরা তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গোদাগাড়ী থানায় সোপর্দের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই