খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাবেক সার্জেন্টকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির জেলা সদরের ধর্মঘর এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সাজেন্টকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫)।
নিহতের ছেলে রনিক ত্রিপুরা জানিয়েছে, বাসা থেকে বের হওয়ার পনেরো মিনিট পর ঘরের অদূরে পার্শ্ববর্তী ছড়ার পাড়ে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নিহতের বোন মতি রাণী ত্রিপুরা জানিয়েছেন, সম্প্রতি সেনা সদস্যরা এক সন্ত্রসীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তার ভাইয়ের মোবাইলে হত্যার হুমকি আসছিলো।
খাগড়াছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামছুদ্দিন ভুঁইয়া জানান, খুব কাছ থেকে তাকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার ঘাড়ে গুলি লাগে। লাশ ময়নাদতন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এসএস/পিআর