স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে বখাটের কারাদণ্ড


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৬ মে ২০১৫

চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে মো. খোকন (২৫) নামে এক পোশাককর্মীকে তিন মাস ১৫ দিনের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ্র এ আদেশ দেন।

খোকন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মোহাম্মদ ইউসুফের ছেলে। সে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

বাকলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জাগো নিউজকে জানান, খোকন নিয়মিত রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় ইউসেপ স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করতেন। ওই ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করলে শনিবার সকালে খোকনকে চাক্তাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে খোকনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাদণ্ড দেন।  

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।