মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২১ জুন ২০১৭

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- মহেশখালীর শাপলাপুর ফকিরখালীপাড়ার নুর আহমদের ছেলে হাবিববুর রহমান (৩২), বাড়িয়াছড়ির মৃত নুরুল আফছারের ছেলে নাসির উদ্দিন (৩০) ও উত্তর নলবিলার আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, তারা গোপন সত্রে খবর পান শাপলাপুরের চিংড়িঘের ও আশপাশ এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে এবং বিক্রির উদ্দেশ্যে কয়েক ব্যাক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন খবরের সূত্র ধরে র‌্যাব সদস্যরা সেখানে গিয়েই নির্দিষ্ট স্থানে হাবিবুর রহমান, নাসির উদ্দিন ও শহিদুল ইসলামকে পেয়ে আটক করে।

Arest

তিনি আরও জানান, এরপর তাদের দেয়া তথ্য মতে র‌্যাব সদস্যরা স্থানীয় এনামুল হকের গোয়ালঘরে খড়ের গাদায় তল্লাশি চালায়। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ২২টি পয়েন্ট ১২ বোর শর্ট গানের গুলি, ৪০৮টি ৫ পয়েন্ট ৫ মিমি/২২ গুলি উদ্ধার এবং নগদ ২৩ হাজার টাকা ও একটি চেক জব্দ করা হয়।

মেজর রুহুল আমিন জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির জন্য এসব অবৈধ অস্ত্র মজুদ করার কথা স্বীকার করেছে।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের অস্ত্র আইনে মামলা দায়ের করে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।