৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৩ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩ কেজিরও বেশি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে নাসিরনগর উপজেলা সদরের দাসপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে দাসপাড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছিল। এসময় স্থানীয়রা মাটি খুঁড়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মূর্তিটি গ্রামের চৌকিদারের কাছে দেয়া হলে তিনি সেটি নাসিরনগর থানা পুলিশের কাছে জমা দেন।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মূর্তিটি সনাতন ধর্মাবলম্বীদের কোনো দেবতার। তবে মূর্তিটির হাত ও নিচের অংশ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।