অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৫ মে ২০১৫

চট্টগ্রামে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি নানা প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে টার্গেট করে মানুষকে অপহরণ করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. রনি (২৮), মো. লিটন (২৫) ও মোছা. মনি আক্তার (২৩)।

মো. শাহাদাৎ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত এ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় অপহৃত শাহাদাৎকে উদ্ধারও করে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে আসামি করে খুলশি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এইচএস/এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।