চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ১২৫


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৬ মে ২০১৫
প্রতীকী ছবি

চট্রগ্রামের বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একশ ২৫ জনকে আটক করেছে। এদের মধ্যে চারজন জামায়াতের-শিবিরের সক্রিয় কর্মী। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে পরিচালিত ওই অভিযানে জামায়াত-শিবিরের কর্মী ছডাও ৪ কেজি গাঁজা, ৪৫ ইয়াবা ও ৯৪ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আটকৃতদের মধ্যে লোহাগাড়া থেকে জামায়াতের একজন ও শিবিরের তিনজন কর্মী রয়েছে। এছাড়া পুলিশ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জন এবং পরোয়ানামূলে ৯২ জনকে আটক করেছে। এ অভিযান নিয়মিত চলতে থাকবে বলেও জানান তিনি।

চৌধুরী লোকমান/জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।