১৫ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে ১৫ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে উখিয়ার বালুখালী দামনখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক খন্দকার সাইফুল আলম তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, আটক ১৫ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত ৪৮৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর বিজিবি স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর