টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক


প্রকাশিত: ০৪:০২ এএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম মো. শাকের (৩০)। তিনি সাবরাং এলাকার আবুল কালামের ছেলে। পুলিশ তার কাছ থেকে আঠারো হাজার টাকাও জব্দ করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১০টায় উপপরিদর্শক (এএসআই) আজাহারের নেতৃত্বে পুলিশ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবা ও ১৭ হাজার ৭৪০ টাকাসহ শাকেরকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।