গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০১ জুন ২০১৫

গাজীপুর মহানগরীর কাজী বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরনে খয়েরি-সবুজ রংয়ের ছাপা লুঙ্গি এবং গেঞ্জি ছিল।

জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, জয়দেবপুর জংশন ও ধীরাশ্রম রেলস্টেশনের মাঝামাঝি কাজীবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পায়। এরপর ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।