ময়মনসিংহে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:১৮ এএম, ০৩ জুন ২০১৫

ময়মনসিংহের শহরতলীর জেল খানার সামনের রাস্তা থেকে ইমরান নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কে বা কারা তাকে হত্যা করেছে। নিহত ইমরান জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি শহরের আকুয়া এলাকার একটি বস্তিতে থাকতেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আকুয়া এলাকার একটি বস্তির বাসিন্দা ইমরান। তিনি একজন মাদকসেবী ও বিক্রেতা। মাদক ব্যবসা বা পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করেছে তার সহযোগীরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।

আতাউল করিম খোকন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।