জৈন্তাপুর থেকে ৫ অপহরণকারী আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব- ৯ এর সদস্যরা ৫ অপহরণকারীকে আটক করেছেন। এসময় তাদের কাছ থেকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থেকে অপহৃত মো. ইউনুছ তরফদার (৫৬) কে উদ্ধার করে র্যাব। বুধবার রাতে র্যাব-৯ এর সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, জৈন্তাপুর উপজেলার পূর্ব গদ্দনা পুরাতন দামরীবাজারের মো. দোনাই মিয়া হোসেন (৩৫), একই উপজেলার কাঞ্জরগ্রামের মো. জুবায়েল আহম্মদ (২৪), গাজীপুর জেলার বড়চালা গ্রামের মো. রবি হোসেন রবিন (৩২), মো. আব্দুল মজিদ পাপ্পু (২৪) ও শাহপরান থানার বোরহানাবাদ প্রতিশ্রুতি ১৪১ নম্বর বাসার মো. সুবেদ আহম্মদ (২৩)।
র্যাব জানায়, বুধবার বেলা ২ টায় র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি দল এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার পুরাতন ধামড়ী বাজার এলাকার অভিযান চালিয়ে আসামি দোনাই মিয়ার বাড়ি থেকে অপহৃত মো. ইউনুছ তরফদার (৫৬) কে উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অপহৃত ইউনুছ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কুশমাইল রঘুনাথপুর গ্রামের মৃত কাশেম তরফদারের ছেলে।
ছামির মাহমুদ/এসএস/এমএস