কুমিল্লায় উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত


প্রকাশিত: ০৩:১৯ এএম, ০৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে লাকসাম থেকে চিকনী আস্তানা পর্যন্ত ডাবল লাইন থাকায় ওই দুর্ঘটনার ফলে রেল চলাচলে কোন বিঘ্ন ঘটেনি বলে রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
 
কুমিল্লা রেলওয়ে সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি বগি নাঙ্গলকোট প্লাটফর্মের ভেতর লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইঞ্জিন ও বগি উদ্ধার হয়নি বলে জানা গেছে। চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। অনেকেই বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন কেউবা প্লাটফর্মে অপেক্ষা করছেন।

মো. কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।