কোটালীপাড়ায় গৃহবধূ ধর্ষণের শিকার, গ্রেফতার ৩


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মামা বাড়ি বেড়াতে এসে ধর্ষণেরর শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গারহাট নৌ-তদন্তকেন্দ্রের আইসি সুমন আইচ বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ শনিবার কোটালীপাড়ায়  মামার বাড়িতে বেড়াতে আসেন। সেখানে একই উপজেলার মাদারবাড়ি গ্রামের সুশান্ত রায়ের বখাটে ছেলে অপু রায়ের সাথে তার পরিচয় হয়। পরের দিন অপু ওই গৃহবধূকে বেড়ানোর কথা বলে মাদারবাড়ি নিয়ে তার বন্ধু পংকজ জয়ধর স্বাধীন ও রিপন ঘরামির সহযোগিতায় ধর্ষণ করে। এদিকে, অভিযোগ পাওয়ারর পর বখাটে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূকে গোপালগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।