ফটিকছড়িতে স্কুলছাত্র নিখোঁজ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৫ জুন ২০১৫

ফটিকছড়িতে জামাল উদ্দিন (১৫) নামের এক স্কুল ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ৩ জুন বুধবার বিকেল পাঁচটায় উপজেলার ভূজপুর থানাধীন হেয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জামাল স্থানীয় বনানী উচ্চ বিবদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

জামাল উদ্দিনের ভাই সালাহ উদ্দিন জানান, বুধবার বিকেলে হেয়াকো বাজারের নিজেদের দোকান থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য বের হয় জামাল। রাত গভীর হয়ে গেলেও জামাল ফিরে না আসায় বিভিন্ন দিকে খোঁজ নিতে থাকে তার পরিবার। চব্বিশ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও বাড়ি ফিরে আসেনি স্কুল ছাত্র জামাল। সে হেয়াকো মুজিব নগর গ্রামের নুরুল আমিনের ছেলে।

সালাহ উদ্দিন আরো জানান, বৃহস্পতিবার সকাল দশটার দিকে জামালের মুটোফোনটি খোলা হলেও এরপর তা আবার বন্ধ হয়ে যায়। জামাল নিখোঁজ নাকি অপহরণ সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি তার পরিবার।

তবে এ ব্যাপারে বৃহস্পতিবার ভূজপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং-১৩১) করা হয়েছে বলে জানান জামালের ভাই মিজান।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।