কুমিল্লায় ১৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

কুমিল্লায় ১৮ হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি এলাকার ফুটওভার ব্রিজ এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবু তাহের ফেনী সদরের দক্ষিণ ছনুয়া গ্রামের সামছুল হকের ছেলে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক ব্যবসায়ীর একটি ব্যাগে ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।