শরণার্থী ক্যাম্পে এইচআইভি আক্রান্ত রোহিঙ্গা নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা নারীর এইচআইভি পজেটিভ শনাক্ত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী।

তিনি বলেন, পঞ্চাশোর্ধ্ব ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মিয়ানমার থেকে পালিয়ে আসা ওই নারী অসুস্থ হয়ে শুক্রবার কুতুপালং শরণার্থী ক্যাম্প সংলগ্ন একটি সংস্থার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার শহরের ‘ফুয়াদ আল-খতিব হাসপাতালে’ ভর্তি করে।

ওখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর এইচআইভি পজেটিভ ভাইরাস পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনার পর আবারও তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতেও তার এইচআইভি পজেটিভ ভাইরাস ধরা পড়ে। তাকে হাসপাতালের ‘আশার আলো’ ইউনিটে (এইচআইভি পজেটিভ রোগী সেবা কেন্দ্র ) চিকিৎসা দেয়া হচ্ছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।