বেনাপোলে ১ হাজার নারী-পুরুষকে হেলথ কার্ড বিতরণ


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৪ জুন ২০১৫

বেনাপোল পৌরসভা এলাকার ষাটোর্ধ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলথ কার্ড বিতরণ ও পৌর আইটি কর্নারের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও পরিচালক এটুআই প্রোগ্রামের কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সেবার ফলে প্রাথমিকভাবে এক হাজার ষাটোর্ধ নারী-পুরুষ এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। এছাড়া পৌর আইটি কর্নারের মাধ্যমে পৌর এলাকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তরা বলেন, স্বল্প সময়ে নাগরিক সর্বোচ্চ সেবাসহ পৌর শহর বেনাপোলকে সুন্দরভাবে সাজানো, ই-সেবা, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক কার্ড, নিরাপদ পানি, সড়ক, দৃষ্টিনন্দন ফুটপথ, সড়ক বাতি, সেনিটারি, স্পট কর্নার, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী নারীদের হাতে কলমে কাজ করার জন্য নারী কর্নারসহ মানুষের বিভিন্ন মৌলিক দিকের ব্যাপক উন্নতি হয়েছে। স্বপ্নের শহর হতে চলেছে বেনাপোল।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-খুলনা বিভাগের অতিরিক্ত যুগ্ম-কমিশনার ও যুগ্ম-সচিব ফারুক হোসেন, ক্যাপাসিটি ডেভলপমেন্ট সোসাইটির পরিচালক মানিক মাহামুদ, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম শরিফুল আলম প্রমুখ।

জামিল হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।