সিদ্ধিরগঞ্জে মাদকসহ আটক ৩


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৭ জুন ২০১৫

সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ১৩২ টাকা উদ্ধার করে। বুধবার সকালে তাদেরকে আটক করা হয়।

বুধবার বিকেলে র‍্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় সিদ্ধিরগঞ্জে আজিবপুর বাগানবাড়ী এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী মোছা. রাশেদা বেগম ওরফে রোকসানা (৪৫), তার ছেলে মানিক মিয়া (২৮) ও জামাতা রাসেল মিয়া (৩৫) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২`শ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ১৩২ টাকা উদ্ধার করে।

র‍্যাব আরো জানান, মাদক সম্রাজ্ঞী রোকসানা, তার ছেলে মানিক এবং জামাতা রাসেলকে নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তারা তিনজনই খুচরা ও পাইকারিভাবে মাদক ক্রয়-বিক্রয় করত।

হোসেন চিশতী সিপলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।