রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে ৪৬৬ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। বুধবার বিকেলে ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এইচ কামরুল হাসান জাগো নিউজকে জানান, মঙ্গলবার গভীর রাতে রাজশাহী রেল স্টেশন এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪৬৬ কেজি ভারতীয় জিরা মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই