কুমিল্লায় ককটেলসহ শিবিরকর্মী আটক


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লায় আটটি তাজা ককটেলসহ শাহজালাল (২৪) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মহানগরীর কাপড়িয়াপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহজালাল চান্দিনা উপজেলার নূরপুর গ্রামের শাহ আলমের ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ জানান, নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় পুলিশের টহল টিমকে দেখে শাহজালাল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।