গোদাগাড়ীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০২:০১ পিএম, ১৭ জুন ২০১৫

রাজশাহীর গোদাগাড়ীতে সাপের কামড়ে সারিদা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফরহাদপুরে এ ঘটনা ঘটে। নিহত সারিদা ওই এলাকার রুহুল আমিনের স্ত্রী।

সারিদার স্বামী রুহুল আমিন জাগো নিউজকে জানান, দুপুরে সারিদা রান্নাঘরে কাজ করছিলো। এ সময় বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। এতে সারিদা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক সারিদাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।