দেবিদ্বারে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু


প্রকাশিত: ০২:৪০ পিএম, ২১ জুন ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে মরিয়ম (৪) ও সুমাইয়া (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মো. মোস্তফা মিয়ার দুই মেয়ে মরিয়ম ও সুমাইয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ওই তাদের বাড়িতে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকে। পরে পুকুরে ভাসমান অবস্থায় উভয়ের মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।