যুবদলের আনন্দর‌্যালিতে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৭ অক্টোবর ২০১৭

জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দর‌্যালিতে পুলিশের বাধাসহ ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় যুবদলের নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডাও হয়। পরে পুলিশের বাধার মুখে র‌্যালি পণ্ড হয়ে যায়।

শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় উপজেলা যুবদলের উদ্যোগে মহানগর যুবদল আনন্দর্যালির আয়োজন করলে পুলিশের বাধার মুখে পড়ে।

জানা যায়, যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আনন্দর‌্যালি ও সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। পুলিশের অনুমতি নিয়ে গড়িমসি হওয়ায় বন্দরে র্যালি বের করা হয়। র‌্যালিটি রূপালী এলাকা হয়ে বন্দর ফায়ার সার্ভিস অতিক্রম করার সময় বন্দর থানা পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হলে ঘটনাস্থলে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে নেতা কর্মীরা স্থান ত্যাগ করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।