হিজলায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সরদার (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের আলী আশরাফের ছেলে।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বিষয়টি করে জানান, আনোয়ার বাড়ি থেকে অটোরিকশা যোগে দুর্গাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইলিংয়ের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে অটোরিকশা উল্টে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়। পরে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সাইফ আমীন/এআরএ/আরআই