বরিশালে মাদকবিরোধী দিবস পালিত


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৬ জুন ২০১৫

মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার-বিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে নগরীর সদর রোড টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস ।

জেলা প্রশাসক শহিদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফসহ অন্যান্যরা।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।