চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ১
চট্টগ্রামে অস্ত্রসহ ইমতিয়াজ হোসেন মানিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলার সাতকানিয়ার সোনাকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক মির্জাখীল চৌধুরী বাড়ীর ইদ্রিসের ছেলে বলে জানা গেছে।
তার কাছ থেকে দুইটি এলজি, একটি ওয়ান শুটার রাইফেল, তিন রাউন্ড গুলি, ১৬টি গুলির খোসা, একটি কিরিচ, দুইটি চাপাতি, ৫ টি অত্যাধুনিক চুরি, পাঁচ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
এসএইচএস/পিআর