চট্টগ্রামে কন্টেইনারের ধাক্কায় শ্রমিক নিহত


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৭ জুন ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রামে কন্টেইনারের ধাক্কায় বোরহান (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সীতাকুণ্ড বড় কুমিরা এলাকায় নাহার স্টিল ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান কক্সবাজার জেলার কুতুবদিয়ার নুর হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জাগো নিউজকে জানান, নাহার স্টিলে কাজ করার সময় বোরহানকে একটি কন্টেইনার ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ৭টায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।