মেঘনায় নৌকাডুবি : নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও জেয়ারের পানির তোড়ে মাছধরা জেলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩৫), মতিন (২২) ও রাকিব (১৭)। এদের মধ্যে জামাল উদ্দিন ও মতিন মাঝির বাড়ি উপজেলা বুড়ির চরের শূন্য চরে এবং রাকিবের বাড়ি রেহান উদ্দিন চরে।

উপজেলার বুড়িরচর এলাকার মৎস ব্যাবসায়ী ইমাম উদ্দিন রিমন জানান, ভোরে ১০/১২ জন মাঝি মাল্লা ও জেলে নিয়ে সফি মাঝির একটি মাছ ধরা ট্রলার  ভোরে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরে ফেরার সময় বুড়িরচর এলাকার রহমত বাজারের নিকট আসলে নৌকাটি ডুবে যায়। এ সময় ৩ জন জেলে ছাড়া বাকি সবাই সাতরে তীরে সক্ষম হয়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জাগো নিউজকে জানান, সাগর উত্তাল থাকায় জোয়ারের সময় মাছ ধরার নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।

এসময় নৌকাতে থাকা ১০ জনের মধ্যে ৭ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ঘুমের মধ্যে থাকা তিন জেলে নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় প্রায় ৪ ঘণ্টা পর সকাল ১১টায়  নিখোঁজ হওয়া তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়।

মিজানুর রহমান/এসএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।