গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:০৯ এএম, ২০ মে ২০২৬
পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ফিরোজ কবির/ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ উপজেলার উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার নামে আগের আরও দুটি মাদকের মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালায় ফুলছড়ি থানা-পুলিশ। এসময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকেই মাদক কারবারির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, আটকের সময় ফিরোজের কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিরোজ আরও দুটি মাদকের মামলার এজাহারভুক্ত আসামি।

এএনএইচএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।