আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে শহীদ হাবিলদার আবদুল হালিম রেলওয়ে সেতুর নিচ থেকে নিহতের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় কয়েকজন পথচারী শহীদ হাবিলদার আবদুল হালিম রেলওয়ে সেতুর নিচে আশুগঞ্জের অংশে নিহতের দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ধারণা করা হচ্ছে সকালে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।