গাজীপুরে বিলবোর্ড উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গী ও আশপাশের এলাকায় সোমবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অভিযান পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি বি এম কুদরত -এ- খুদা।

অভিযানকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হামিদ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, মহান মুক্তিযুদ্ধের অনন্য স্থাপনা জাগ্রত চৌরঙ্গীর পবিত্রতা এবং মর্যাদা রক্ষার্থে এর চারপাশের সকল ধরনের ব্যানার, ফেস্টুন ইত্যাদি অপসারণ করা হয়। গ্রিন গাজীপুর, ক্লিন গাজীপুর গড়ার লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।