ভিক্ষুক শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৬ এএম, ৩০ নভেম্বর ২০১৭
ছবি-প্রতীকী

গাজীপুরে ভিক্ষুক এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। আটক রুবেল (২৪) গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনস্পেক্টর মোবারক হোসেন ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে এক শিশুসহ ৩ যাত্রীকে নিয়ে বাঘিয়া এলাকায় যাচ্ছিল ইজিবাইকটি। শিশুটি আমবাগ এলাকার বাসায় ফিরছিল। পথে নছর মার্কেট এলাকায় দু’যাত্রী নেমে যায়। পরে শিশুটিকে নিয়ে চালক বিভিন্ন নির্জন পথ দিয়ে ঘুরে আমবাগ মধ্যপাড়া জালালের মার্কেট এলাকায় যায়।

সেখানে ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ পেয়ে পথচারীরা এগিয়ে গিয়ে চালক রুবেলকে হাতেনাতে ধরে ফেলে এবং তাকে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইজিবাইক চালক রুবেলকে আটক করে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।